আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি সদস্য গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জঙ্গি গোষ্টির নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার এন্টি টেররিজম ইউনিট।

বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের একটি দল। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। নাইমের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জিহাদি বই, মোবাইল, সীমকার্ডসহ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ ”আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালাত আগৈলঝাড়ার কলেজ ছাত্র নাঈম মোল্লা।

সে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ডিগ্রীর প্রথম বর্ষে লেখা-পড়ার পাশাপাশি হাসপাতালের সামনের ”মা মেডিকেল হল” নামে একটি অষুধের দোকানে চাকুরী করত। জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় মোবাইল ট্রাংকির এর মাধ্যমে ঢাকা এন্টি টেররিজম ইউনিট এএসপি এমএম রফিউল রজির নেতৃত্বে শনিবার বিকেলে উপজেলা গৈলা হাসপাতালের সামনের ওই অষুধের দোকান থেকে নাইমকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানায় নিয়ে যাওয়া হয়। সে গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের উপজেলা সদরের চা বিক্রেতা মো.নজরুল মোল্লার ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়।

পরে থানায় তারা নাইম মোল্লাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন, যার নং-৩(৮-২-২। নাইম মোল্লা ৫টি ফেসবুক আইডি ব্যবহার করত বলে জানান তারা। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পেয়েছে তারা। তার কাছ থেকে সীম, মোবাইল, নিষিদ্ধ ঘোষিত বইসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মো.খায়রুল ইসলাম। নাঈমের পিতা নজরুল মোল্লার পূর্বের বাড়ি উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামে ছিল। গতকাল রোববার সকালে তাকে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।