নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দাসের কোনা গ্রামের কামাল মিয়ার রূপনকৃত ৩ শতাধিক বিদেশী প্রজাতির গাছ শত্রুতা বশত: একই গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল কাদির ও কাশেম মিয়ার লোকেরা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কামাল মিয়া জানিয়েছেন। এব্যাপারে কামাল মিয়া নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দাসের কোনা গ্রামের কামাল মিয়ার মালিকানাধীন ৬ কেয়ার জায়গার উপর প্রায় ৩ বছর পূর্বে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা রোপণ করেন। উক্ত চারাগুলি গত শনিবার দিবাগত গভীর রাতে একই গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল কাদির ও কাশেম মিয়ার লোকেরা কর্তন করে পালিয়ে যায়।
গাছের মালিক কামাল মিয়া জানান, আমার রূপনকৃত গাছের চারা নিয়ে একই গ্রামের প্রভাবশালী লন্ডন প্রবাশী আব্দুল কাদির কাশেম মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরুধ চলে আসছে। কামাল মিয়ার দাবী ওই লন্ডন প্রবাসীর লোকেরাই তার বাগানের গাছগুলি কর্তন করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গাছ কাটার বিষয়ে বিরুধীয় দুই পক্ষের কাছ থেকে পাল্টা পাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা




