২৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর জায়গার উপর থেকে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসন জানা যায়- উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর সরকারী জায়গার উপর অবৈধ ভাবে ৩টি পাকা ঘর নির্মান করে রাতে মাদকের আসর ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।
অভিযানকালে এক্সেভেটর মেশিন দিয়ে বিজনার নদীর জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন- অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।