উত্তম কুমার পাল হিমেল,, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ পৌর শহরে ‘রহস্যজনক ভাবে’ ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ণ পুঁড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের আনমনু রোডে শিবপাশা এলাকায় হিমাশু শেখর দাশ’র বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কম পক্ষে ২০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
অনেকেই বলছেন, গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত আবার অনেকেই তা মানতে নারাজ কারণ যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন বৃষ্টির মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এর মধ্যে ভেন্টিলেটার ভাঙ্গা নিয়েও নানা রহস্যের ধাঁনা বেধেছে। ঘটনার খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করেছেন সিলেট এর এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা আনমনু রোডের দিবাংশু শেখর দাশ রিন্টু এর বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে দুর্গাপূজা উৎযাপন করতে আশেপাশের পূজা মন্ডপে যান। রাত সাড়ে ৮ টায় হঠাৎ দিবাংশু শেখর দাশ এর বাড়িতে দাউ দাউ করে আগুন জ¦লতে দেখতে পান স্থানীয় লোকজন। তখন তাদের পরিবারের সদস্যরা অনুপস্থিত ছিল। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চারিদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ ওই বাড়ীতে দৌড়ে ছুটে আসেন। অনেক চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়ে তারা নবীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। এর কিছুক্ষনের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রাণপন প্রচেষ্টায় ১ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। কিন্তু এর আগেই হিমাংশু শেখর দাশ’র বসত ঘর সম্পূর্ণ পুঁড়ে ছাই হয়ে যায়। এতে, স্বর্ণ, আসবাবপত্র, কম্পিউটার, নগদ অর্থ সহ অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে ।
দিবাংশু শেখর দাশ ও স্থানীয়দের ভাষ্যে দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি সহ বিভিন্ন বিষয়াদী নিয়ে এলাকার কয়েক পক্ষের সাথে বিরুধ চলে আসছে। এই অগ্নিকান্ড কোন শত্রুপক্ষের ষড়যন্ত্রও হতে পারে বলে মনে করেন তিনি। কারন অগ্নিকান্ডেরে সময় বৃষ্টি হচ্ছিল এমনকি বিদ্যুৎ ব্যবস্থাও বন্ধ ছিল। তবে অবাক কান্ড হচ্ছে একটি ভেন্টিলেটারে ভাঙ্গার কিছু আলামত পাওয়া গেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ব্যাপারে দিবাংশু শেখর দাশ রিন্টু বাদী হয়ে গত শনিবার নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ তৈয়ব আলী হাওলাদার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি । তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সিলেট এর এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলুুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।