× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে

নবীগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫শ গ্রাম গাঁজাসহ পরিমল বিশ্বাস (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের লাল মোহন বিশ্বাসের পুত্র।
গত শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গালিমপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায়, আটক পরিমল বিশ্বাসের কাছ থেকে ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..