নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, দোকানপাট ভাংচুর, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নবীগঞ্জপ্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে । এ সময় নবীগঞ্জ শহরে  ইটপাটকেল নিক্ষেপ এর ফলে সাধারণ মানুষ দিক বিদিক ছুটাছুটি করতে থাকে।

সংঘর্ষ চলাকালে হোটেল মুনস্টারসহ কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।  খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।  পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রে জানা  আজ শনিবার সকাল  ১১টার দিকে নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ কতৃক আয়োজিত একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের নেতৃত্বে নবীন ছাত্রদের স্বাগত জানিয়ে একটি মিছিল বের করে এসময় কলেজের প্রধান ফটকে আলমীর চৌধুরী সালমান ও মুহিনুর রহমান ওহির নেতৃত্বে অপরগ্রুপের নেতাকর্মীরা বেরিকেট সৃষ্টি করে বাধা প্রদান করে।  এ সময় বেরিকেট ভেঙ্গে স্বাগত মিছিল শেষ করে মিছিলকারীরা শহরের দিকে চলে আসার পথে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনে আবার দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে বেলা সাড়ে ৩টার দিকে উভয় গ্রুপের নেতাকর্মী শহরে আসার পর নতুন বাজার মোড়ে অবস্থান নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শহরের এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এ সময় লোকজন দিকবিদিক ছুটাছুটি করেন। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন নেতা কর্মী আহত হয়। আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা মিজান মিয়া (২০),আশরাফুল হাসান(২৪),কালাম তালুকদার (৪২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রাইভেট ভাবে চিকিৎসা দেয়া হয়।  পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এব্যাপারে ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নবীন বরণ অনুষ্ঠান নিয়ে আমরা মিছিল বের করলে পূর্বপরিকল্পিত ভাবে কিছু উশৃঙখল কর্মী আমাদের মিছিলে বাধা প্রদান ও হামলা করে পরে বাজারে আমাদের নেতাকর্মীরা মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে রামদা,লাটিসোটা,ইটপাটকেল নিয়ে আমাদের উপর আবার হামলা চালায় এতে আমাদের লোকজন আহত হয়।

এব্যাপারে নবীগঞ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের সাথে যোগাযোগ  করা হলে তিনি জানান, কলেজ ক্যাম্পাসের ভিতরে কোনো গোলমাল হয়নি কলেজের বাহিরে হলে হইতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।