× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

নবীগঞ্জ প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল)

নবীগঞ্জে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

ACP
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের শতক সৈয়দাবাদ গ্রামে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, উপজেলার শতক সৈয়দাবাদ গ্রামের উমান প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী মোছাঃ শাকিরুন আক্তার এর পরিবারবর্গকে একঘরে করে রেখেছে এলাকার মাতব্বর একই গ্রামের মৃত- এনাম উদ্দিনের পুত্র নাছির উদ্দিন, মৃত- আমির উল্লাহর পুত্র ছরকুম উল্লাহ, মৃত- নিজাম উদ্দিনের পুত্র রেনু মিয়া, আকল উল্লাহর পুত্র মনফর উল্লাহ গং শতক সৈয়দাবাদ গ্রামের মাতব্বররা একত্রিত হয়ে তারা নিষেধ করেন যে গ্রামের কাহারো জায়গায় যাইতে পারিবে না, টিউবওয়েল থেকে পানি আনিতে এবং বাজার সওদা করিতে পারিবে না শাকিরুনের পরিবার ও আত্মীয় স্বজন।

এতে করে তার ছেলে-মেয়ে স্কুলে যাওয়া আসা করতে পারছে না। উল্লেখ্য, শতক সৈয়দাবাদ গ্রামের মৃত- আনছার উল্লাহর পুত্র আলী হোসেন কর্তৃক শাকিরুন আক্তার ২১/১২/২০২১ইং ধর্ষিত হইতে গত ০২/০১/২০২২ইং আলী হোসেন এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ আদালতে মামলা দায়ের করা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দেন শাকিরুন আক্তার। এ ব্যাপারে ইউপি সদস্য ইকবাল আহমদ ছালিক একঘরে করে রাখার স্বত্বতা স্বীকার করেন। ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করেন নবীগঞ্জ থানার এস.আই মোঃ শাহিন মিয়া।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট যোগাযোগ করা তিনি বলেন বিষয়টি ইউপি চেয়ারম্যানকে গ্রাম আদালতে দেখার জন্য বলে দেওয়া হয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ এর সাথে যোগাযোগ তিনি জানান গ্রামে তাদের মধ্যে ছোট বড় গ্রুপ রয়েছে এবং রাস্তা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..