উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ শনিবার (০৫ মে) সকাল ১১:৩০ এ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার সময় উপস্থিত জনতা হাতেনাতে এক যুবককে আটক করে। ৫ জুন শনিবার সকালে এ ব্যাপারে তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন স্থানীয়রা লোজজন
উপজলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মিহ উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করলে উক্ত ঘটনা সাক্ষী ও উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হয়। বিষয়টি
সার্বিক পর্যালোচনা করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে নরসিংদী জেলার রায়পুর এলাকর মৃত হায়দর আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন (৩২)কে দোষী সাব্যস্ত করে, দণ্ডবিধি ১৮৬০এর ৫০৯ ধারার কৃত অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, ইভটিজিং রোধে সরকার সবসময়ই কঠোর অবস্থানে । তাই ইভটিজিং এর বিষয়টি সত্য প্রমানিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০এর ৫০৯ ধারার কৃত অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ ক্যটাগরির আরো খবর..