নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুনীমেলা কানাইপুর মাঠে ১৭ মার্চ মঙ্গলবার রাতে শেষ হয়েছে।
তথ্যসুত্রে জানাযায়, প্রতি বছরের ন্যায় এবারও সনাতন র্ধমাবলম্বীদের মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান,গঙ্গাপূজা উপলক্ষ্যে পৌরসভার কানাইপুর মাঠে এ মেলা অনুষ্টিত হয়।
এ মেলাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রামের ও শহরের হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এ মেলায়। মেলায় আগমনকারী বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত শত বছরের ঐতিহ্যবাহী এ মেলায় ছোটদের খেলনা ও ষ্টেশনারী সামগ্রী,কাঠ ও বাশের তৈরী তৈজসপত্র, আসবাবপত্র প্রচুর পরিমাণে পাওয়া যায়।
মেলার প্রধান আকর্ষন বেল,তৈজষপত্র,তেতুল,বাশের লাটি ও মাটির তৈরী বিভিন্ন খেলনা ও রকমারী জিনিস উল্লেখযোগ্য। প্রতি বছরই মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে এ মেলা অনুষ্টিত হয় । মেলায় পরিদর্শন করেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এৃ সালাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,ইউপি সদস্য ইসমত মিয়া,মোঃ রহিম আলী,সেলিম মিয়াসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।
অতীতে এ মেলাতে কোনরুপ জুয়ার আসর না দেখলেও স্থানীয় ও আশপাশের গ্রামের কিছু জুয়ারীরা দিনভর প্রকাশ্যে জুয়ার আসর বসায়। থানা পুলিশের অভিযানে ও স্থানীয় লোকজন জুয়া খেলায় বাধা দিলে সাময়িকভাবে জুয়ারীরা পালিয়ে গেলেও পরে প্রকাশ্যে জুয়ারীরা পুনরায় জুয়ার আসর বসিয়ে মেলার পরিবেশ নষ্ট করে ফেলে।
এ ক্যটাগরির আরো খবর..