× Banner
সর্বশেষ
সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের

নিউজ ডেস্ক

নবীগঞ্জ ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জ ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জের সীমান্ত এলাকা ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অবনী দাসের পুত্র অসীম দাস(২০) এর লাশ উদ্ধার করা হয়েছে।

১১ জানুয়ারী মঙ্গলবার সকাল সাগর ৯ টার দিকে গ্রামের পাশে ধানক্ষেতে তার স্বজনরা অসীমের লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নের্তৃত্বে এস  আই অমিতাভ তালুকদার ও এস আই দুর্গাচরন দাশের সার্বিক সহযোগীতায় লাশ উদ্ধার করে থানায় সুরতহাল করা হয়েছে। ১২ জানুয়ারী বুধবার হবিগঞ্জ আধুনিক হাসপাতালে লাশের পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ বাহুবল সার্কেল এ এস পি মোঃআবুল খায়ের। নিহত অসীম দাস বিবিয়ানা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।
অসীমের বড় বোনজামাই কৃষ্ণ দাশ তালুকদার জানান,সোমবার দুপুরে অসীম জমিতে কাজ করার জন্য পাশের ঘুনার বন হাওড়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এছাড়া
গ্রামের লোকজনের সাথে অসীমের কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। ধারনা করা যাচ্ছে এর জের ধরেই তাকে মেরে ধানক্ষেতে ফেলে রাখতে পারে প্রতিপক্ষের লোকজন।
সার্কেল এ এসপি আবুল খয়ের বলেন,লাশের শরীরে কোন আঘাতের চিহৃ নাই। পোস্টমর্টেম রিপোর্টি আসলে প্রকৃত ঘটনাটি বুঝা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..