× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে - উত্তম কুমার পাল হিমেল

নবীগঞ্জ থানা পুলিশের  উদ্যােগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালী

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
বাংলাদেশের পদ্মা সেতু

‘আমার টাকা, আমার সেতু’ বাংলাদেশের পদ্মা সেতু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে থানার অফিসার ইনর্চাজ মো. ডালিম আহমদের নেতৃত্বে আনন্দ র‌্যালী থানা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে।
উক্ত আনন্দ র‌্যালীতে অংশ গ্রহন করেন নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, কাউন্সিলর কবির মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ইউপি মেম্বার বাবলু আহমদ,
সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম, সংরক্ষিত কাউন্সিলর পুর্ণিমা রানী দাশ, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই আবু সাঈদ,এসআই জাহাঙ্গীর আলম, এসআই মৃদুল রায়, এসআই গৌতম দাশ, এসআই মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এর আগে প্রজেক্টটরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্টান উপস্থিত শ্রোতাদের দেখানো হয়। এক পর্যায়ে উদ্বোধনী অনুষ্টানে অনুষ্টিত মোনাজাতে অংশ গ্রহন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..