× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নন্দীগ্রামে অর্ধগলিত লাশ উদ্ধার 

Kishori
হালনাগাদ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
অর্ধগলিত লাশ উদ্ধার

অসীম কুমার, নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে খগেন্দ্রনাথ (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের রুয়েরপাড়ার নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। খগেন্দ্রনাথ ওই এলাকার মৃত ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, খগেন্দ্রনাথের স্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান। গত বৃহস্পতিবার সকালে খগেন্দ্রনাথ স্ত্রীকে আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও পরে ফিরে আসেন। তার ফিরে আসা এলাকার অনেকেই দেখেছে। পরে শনিবার সকালে খগেন্দ্রনাথের বাড়ির গোয়াল ঘর থেকে দুর্গন্ধ বের হয়। সেখানে তার ছেলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খগেন্দ্রনাথ অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..