× Banner

নদীর নাব্যতা রক্ষা ও নৌচলাচলের উপযোগী করতে ১৭৮টি নদী খনন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আজ জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ নুরুনবী চৌধুরীর প্রশ্নের জবাবে নৌপ্রতিমন্ত্রী এ তথ্য জানান, দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষায় ‘ড্রেজিং মাস্টার প্ল্যান’ করা হয়েছে। এর আওতায় ১৭৮টি নদী খনন করে প্রায় ১০ হাজার কিলোমিটার নৌপথ চলাচলের উপযোগী করা হবে।

সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে দুই দেশের নৌ-প্রটোকলভুক্ত ৪৭০ কিলোমিটার নৌপথের খনন কাজ শুরু হয়েছে। এর আওতায় কালনি ও কুশিয়ারা নদীর আশুগঞ্জ-জকিগঞ্জ নৌপথের ২৮৫ কিলোমিটার এবং যমুনা নদীর সিরাজগঞ্জ-দৈখাওয়া নৌপথের ১৮৫ কিলোমিটার নৌপথ খনন করা হবে। সাংসদ কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে অভ্যন্তরীণ নৌপথের দৈর্ঘ্য বর্ষাকালে প্রায় ২৪ হাজার কিলোমিটার। শুষ্ক মৌসুমে এটি ৬ হাজার কিলোমিটারে কমে আসে। নৌযান যাতে বাধাহীনভাবে চলাচল করতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..