× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

নদী দখলের শীর্ষে কুমিল্লা ২য় চট্টগ্রাম এবং ৩য় স্থানে নোয়াখালী -নৌ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদ–নদী দখলদারদের তথ্য উপস্থাপন করে দেশের ৬৪ জেলায় ৪৯ হাজার ১৬২ জন অবৈধ নদ–নদী দখলকারীদের একটি তালিকা প্রকাশ করন। ৬৪ জেলার মধ্যে কুমিল্লা জেলায় নদী দখলদারের সংখ্যা সবচেয়ে বেশি নদী দখলদারের সংখ্যা ৫ হাজার ৯০৬। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলায় নদী দখলদার ৪ হাজার ৭০৪ জন। তৃতীয় অবস্থানে থাকা নোয়াখালীতে রয়েছে ৪ হাজার ৪৯৯ জন।

গতকাল জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদ–নদী দখলদারদের তথ্য উপস্থাপন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দখলদারের সংখ্যা বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলায় নদী দখলদার ৪ হাজার ৭০৪ জন। দখলদারে তৃতীয় অবস্থানে থাকা নোয়াখালীতে রয়েছে ৪ হাজার ৪৯৯ জন। এ ছাড়া দখলদারের সংখ্যা বিবেচনায় শীর্ষ দশে আছে কুষ্টিয়া (৩১৩৪ জন), বরিশাল (২২৭২ জন), ময়মনসিংহ (২১৬০ জন), ফরিদপুর (১৮৪৩ জন), বরগুনা (১৫৫৪ জন), নাটোর (১৫৪১ জন), গোপালগঞ্জ (১৩৯৯ জন) জেলা। আর সবচেয়ে কম নদী দখলদার লালমনিরহাট জেলায়, ১৩ জন।


এ ক্যটাগরির আরো খবর..