× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

নতুন ১ হাজার ২৯টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দেশে আরো নতুন ১ হাজার ২৯টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ হাতে নেওয়া হচ্ছে। পুরানোগুলোর মধ্যে প্রায় ২ হাজার ক্লিনিকের সংস্কার ও নবরূপায়নের উদ্যোগ নেওয়া হবে।

আজ সচিবালয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম এবং কমিউনিটি ক্লিনিক মডেল উপস্থাপন সংক্রান্ত এক সভায় এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ফসল কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সাফল্য আজ সারা বিশে^ বাংলাদেশকে এক গর্বিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বিশ^ নেতৃবৃন্দ বাংলাদেশের যেসব অর্জনকে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ হিসাবে চিহ্নিত করছে সেগুলোর মধ্যে কমিউনিটি ক্লিনিক অন্যতম। তিনি বলেন, গ্রাম পর্যায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছে। ৩২ রকমের ঔষধ বিনামূল্যে পাাচ্ছে। প্রায় ১৫ শ’ ক্লিনিকে নিরাপদে সাধারণ প্রসব সম্পন্ন হচ্ছে সফলভাবে। কমিউনিটি ক্লিনিক সম্প্রসারণের পাশাপাশি এখান থেকে যেন সাধারণ মানুষ আরো বিভিন্ন স্বাস্থ্য সেবা পেতে পারে সেই উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশব্যাপী স্বাস্থ্য অবকাঠামো স্থাপনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জনবলের দক্ষতা বাড়ানোর উপরও তিনি এসময় জোর দেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, পিএসসি এসময় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কমিউনিটি ক্লিনিকের মডেল তুলে ধরেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..