× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আজ সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
বগুড়ায় সভা সমাবেশ নিষিদ্ধ

আজ সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন সময়সূচি অনুযায়ী রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা অফিসের সময় নির্ধারণ করে সরকার।

এ সিদ্ধান্ত নেওয়া হয় গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে।‌ প্রথম রোজা থেকেই এই সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়।

এবার রমজানের প্রথম দিন শুক্রবার, দ্বিতীয় দিন শনিবার ছিল সরকারি ছুটি এবং রোববার ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। তাই রমজানের তিনদিন পার হওয়ার পর সোমবার (২৭ মার্চ) থেকেই নতুন সময়সূচিতে চলবে অফিস।

গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে অব্যাহত রাখা যাবে ব্যাংকের লেনদেন।


এ ক্যটাগরির আরো খবর..