× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

নতুন সংবিধানে নেপালের প্রথম সংশোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: চার মাস ধরে চলা সংকট নিরসনে নতুন সংবিধান সংশোধনে ভোট হয়েছে নেপালের পার্লামেন্টে। শনিবার পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন।

গত বছর নেপালে নতুন সংবিধান গ্রহণ করা হয়। ওই সংবিধানে মদেশি সম্প্রদায়ের জন্য আটটি জেলা নির্দিষ্টকরণ ও পার্লামেন্টে তাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে মদেশিরা। তবে তাদের সেই দাবি না মেনেই নতুন সংবিধান পাস হয় পার্লামেন্টে। এ ঘটনায় ক্ষুব্ধ মদেশিরা ভারত সীমান্তে অবস্থান ধর্মঘট শুরু করলে পণ্যবাহী ট্রাক নেপালে প্রবেশ বন্ধ হয়ে যায়। এর ফলে নেপালে জ্বালানি ও নিত্যপণ্যের সংকট দেখা দেয়।

সংশোধিত সংবিধানে মদেশিদের দুটি প্রধান দাবি যুক্ত করা হয়েছে। এর একটি হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে পার্লামেন্টে সমসংখ্যক আসন বণ্টন। পার্লামেন্টের ৪৬১ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ছিলেন মাত্র সাত আইনপ্রণেতা। ভোট শেষে স্পিকার ওনসারি ঘারতি মাগার বলেন, ‘দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে আমি নেপালের সংবিধানের প্রথম সংশোধনী পাস হওয়ার ঘোষণা দিচ্ছি।’

এদিকে মদেশি আইনপ্রণেতারা সংশোধনীতে তাদের দাবি পূরণ হয়নি ও এটি অসম্পূর্ণ দাবি করে ভোট বর্জন করেন।


এ ক্যটাগরির আরো খবর..