× Banner
সর্বশেষ
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ ১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া ও দক্ষিণ এশিয়ার ধর্মীয় রাজনীতি: একটি বিশ্লেষণ

নতুন বাবরি মসজিদ নির্মাণে প্রথম আর্থিক অনুদান দিলেন হিন্দু যুবক

Dutta
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
প্রথম আর্থিক অনুদান

অযোধ্যায় নতুন বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে প্রথম আর্থিক অনুদান দিলেন রোহিত শ্রীবাস্তব নামে একজন হিন্দু যুবক। সুন্নি ওয়াকফ বোর্ডের আওতাধীন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন মহাসচিব আতহার হুসাইন চেকটি গ্রহণ করেন।

রোহিত শ্রীবাস্তব লখনৌ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন কর্মকর্তা। মসজিদ নির্মাণে একজন হিন্দু ধর্মাবলম্বীর এই অনুদানের খবরে দেশজুড়েই প্রশংসা হচ্ছে।

বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে সুন্নি ওয়াকফ বোর্ডকে ২১ হাজার রুপি অনুদান দিয়েছেন রোহিত।

ফাউন্ডেশন মহাসচিব আতহার হুসাইন বলেন, মসজিদ নির্মাণের জন্য প্রথম আর্থিক অনুদান এসেছে একজন হিন্দু ধর্মালম্বী ভাইয়ের কাছ থেকে। এটি ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত।

আর অনুদান দাতা রোহিত শ্রীবাস্তব দাবি করেছেন, ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতেই তিনি এই অনুদান দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িক বিভেদ ও অসহিষ্ণুতার এই সময়ে একতাবদ্ধ হওয়ার বার্তা দিতে চাই সবাইকে। তারই অংশ হিসেবে আমার বেতন থেকে ২১ হাজার রুপি অনুদান দিয়েছি।

রোহিত শ্রীবাস্তব আরও বলেন, আমি হলি বা দীপাবলি আমার মুসলিম বন্ধুদের ছাড়া উদযাপন করিনা। আর আমার মুসলিম বন্ধুরাও আমাকে ছাড়া ঈদ উদযাপন করে না। এটি শুধু আমাদের ব্যাপারে নয়, এটি মূলত ভারতের কোটি কোটি হিন্দু ও মুসলিমের গল্প।


এ ক্যটাগরির আরো খবর..