× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট

নতুন বই পেল আলোকিত পাঠশালার শিক্ষার্থীরা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
আলোকিত পাঠশালা

সিলেট নগরীর বালুচরে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরিচালিত আলোকিত পাঠশালার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর সহযোগিতায় এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেট-এর সার্বিক তত্ত্বাবধানে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বালুচর আলোকিত পাঠশালায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত পাঠশালার প্রধান শিক্ষক কাজি সাবিলা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেটের অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, আশরাফুল ইসলাম, মুহিবুর রহমান সোয়েব ও আখলাকুর রহমান তুহিন।

এসময় মুক্তার হোসেন মান্না বলেন, স্বেচ্ছাসেবকদের পরিচালনায় এই পাঠশালায় শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা। যারা পড়াশোনা করতে আগ্রহী কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না, তাদের নিয়েই এই আলোকিত পাঠশালা গড়ে তুলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..