ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলার শাহবাজপুরের কাছে একটি নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ধারণা করা হচ্ছে, আবিস্কৃত হওয়া নতুন গ্যাস ক্ষেত্রে প্রায় ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে।
সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের জন্য এটা সুসংবাদ।


