× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

ডাসার প্রতিনিধি

নতুন ইউএনও কে ডাসার প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
ইউএনও কে ডাসার প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

মাদারীপুরের ডাসার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন যোগদান করায় ডাসার প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪জুন) দুপুর ২টার সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও’কে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলার জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল সাহা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী  কলেজের অধ্যক্ষ ডক্টর খন্দকার সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার তুহিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
সৌজন্য আলোচনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সারমীন ইয়াছমীন এলাকার সার্বিক উন্নয়নে সকল সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সকলকে নিয়ে ডাসার উপজেলাকে একটি মডেল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..