× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের চালক জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং লোকাল বাসের চালক জাফর হোসেন নিহত হন।
এছাড়া লিটন ট্রাভেলস বাসের চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে নড়াইল-যশোর মহাসড়কে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন পরিবহন বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (যশোর) নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লোকাল বাসের চালক জাফরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন জানান, দুর্ঘটনায় লোকাল বাসচালক নিহত হয়েছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল সাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..