× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

 জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে তথ্য অফিসের উদ্যোগে ডেঙ্গু মোকাবেলায় সপ্তাহব্যাপী প্রচারণা

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
norail

জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার সদর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ৷

এক সপ্তাহব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে পথ প্রচার, লিফলেট বিতরণ এবং জনসম্পৃক্তকরণ কর্মসূচী রয়েছে ৷

ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের সদর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,গত ২৪ আগস্ট বৃহস্পতিবার হতে সপ্তাহব্যাপী এ কর্মসূচী শুরু হয়ে আজ ৩১ আগস্ট শেষ হয়েছে ৷

নড়াইল সদর পৌরসভার সকল গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু বিষয়ে জরূরি বার্তা নিয়ে সড়ক প্রচারের পাশাপাশি জনগণকে ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রাপ্ত লিফলেট বিতরণ করা হয় ৷

একই সাথে ডেঙ্গু মোকাবেলায় তাদের নিকট থেকে মতামত জানতে চাওয়া হয় ৷

জনগণ স্বতঃস্ফূর্তভাবে নড়াইল জেলা তথ্য অফিসের এ কার্যক্রমে সাড়া দেয় এবং অংশগ্রহণ করে ৷

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে  লিফলেট বিতরণ, পারস্পরিক মতবিনিময় করা হয় ৷

ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এ সপ্তাহব্যাপী (২৪-৩১ আগস্ট ২০২৩ ) নানামূখী প্রচারণামূলক কর্মসূচীতে নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয় সহায়ক সহযোগিতা প্রদান করে


এ ক্যটাগরির আরো খবর..