× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
narail

নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অভিযুক্ত ছিনতাইকারী বাবুল শেখকে পুলিশ হেফাজতে নিয়ে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালকরা জানায়, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয় দিয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে এক যুবক চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়ে। ইজিবাইক আরোহী ওই ব্যক্তি একপর্যায়ে চালককে জুস ও পাউরুটি খাওয়ার অফার দেয়। এ সময় চালক নাহিদ মিয়া ওই ব্যক্তির কুমতলব বুঝতে পেরে তার দেওয়া খাবার খেতে অস্বীকার করে। এ সময় ডিবি পরিচয়ধারী ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে চালক নাহিদকে ভয় দেখায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, চালক নাহিদ সুযোগ বুঝে মোবাইল ফোনে তার সহযোগী ইজিবাইক চালকদের খবর দিলে সবাই এসে ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত ঐ ছিনতাইকারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..