আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ঘুর্ণিঝড় আমফানের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র পক্ষে ১বান করে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর, গহেরপুর, বিবিরকান্দি, ধুতরাহাটি, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৩০টি পরিবারের মাঝে সংসদ উপনেতার পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী এই ডেউটিন ও নগত অর্থ বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমূখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির ।





