নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কর্মী সভা

নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কর্মী সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামানের নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

১নম্বর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৩০ নভেম্বর বিকেল ৩ টায় হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী’র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. দেলদার হোসেন।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুকিত কল্লোল, ইউপি চেয়ারম্যান ও প্রার্থী কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল আতিক কনক, অনুষ্ঠানের সঞ্চালক ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ আগামী ২৬ ডিসেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীসভার মাধ্যমে নৌকা মার্কার বিজয় নিশ্চিতে একমত পোষণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।