× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

নওগাঁ-২ আসনে বিএনপির গণসংযোগে পুলিশের বাধা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে বিএনপির গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ধামইরহাট থানা পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১টায় ধামইরহাট উপজেলা বিএনপির গণসংযোগে ধামইরহাট সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো: সামসুজ্জোহা খান জোহার নেতৃত্বে ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান চপল, সাধারণ সম্পাদক আবু বক্কর, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেনসহ তিন শতাধিক নেতাকর্মী নিয়ে মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। গণসংযোগটি পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম কয়েকজন পুলিশ সদস্য নিয়ে বাধা প্রদান করেন এবং মামলা দেওয়ার কথা বলে ছত্র ভঙ্গ করে দেন। এ সময় নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিএনপির সভাপতি মাহবুবুর রহমান চপল বলেন, আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে পুলিশ বাধা দিয়েছে। নেতাকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই পুলিশ এটি করেছে। সহকারী রির্টানিং অফিসার বরাবরে মৌখিক অভিযোগ করা হয়েছে। আশা করি তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন, আচরণ বিধি লঙ্ঘন করে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেছিল। নিরাপত্তার স্বার্থে গণসংযোগটি ছত্র ভঙ্গ করে দিয়েছি।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং গণপতি রায় বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..