মোঃ জাবেদুল ইসলাম
১৯৭১ সাল এপ্রিল মাস। বাংলাদেশে তখন মুক্তিযোদ্ধু চলছে। পশ্চিম পাকিস্তানিরা, বাঙালি জাতির উপর শাসন শোষণ, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছিলো অকাতরে। পশ্চিম পাকিস্তানি দানবদের হাত হতে মুক্ত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন মুক্তিযুদ্ধের।
শুরু হলো মুক্তিযুদ্ধ চার দিকে যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধ চলছে থম থমে সার দেশে। গ্রাম- গজ্ঞ,শহর – বন্দর, পথ-ঘাট,প্রচন্ড যুদ্ধ। কান পাতা যায় না। যুদ্ধ চলছে অবিরাম। এদেশের দামাল ছেলেরা, ছাত্র শিক্ষক,কৃষক – শ্রমিক,আনসার- পুলিশ, ইপিআর, সাধারণ সরকারি কর্মচারি- কর্মকর্তা,মজুর- কুলি,বুদ্ধিজীবী, শিল্পী, গায়ক-গায়িকা এবং সাধারণ মানুষ এদেশের মুক্তিযুদ্ধে যাপিয়ে পড়েছিলো। যুদ্ধ চলছে বোয়ালমারী উপজেলায় একটি বৃহত্তম গ্রামে। গ্রামটি এ উপজেলা হতে আরও পনের কিলোমিটার পূর্বে একটি বিশাল জঙ্গলের ভিতরে।
বাহির হতে কেউ বুঝতেই পারবে না যে, এর ভিতরে মানুষের বসবাস আছে। গ্রামের মানুষেরা সবাই একত্রে হয়ে একে অপরের সঙ্গে পরামর্শ করছে। কি করা যায়, বর্তমান পেক্ষাপটে। তাদের মধ্যে একজন সাহসী,বুদ্ধিমান ও তেগি,নাম মহব্বত আলী হাত উচিয়ে বল্লো আমরা সবাই প্রতিবাদ করব।যুদ্ধ করব,বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধুের ডাক দিয়েছে,তোমরা তা জানো না? মহব্বত আলী কথা শুনে সবাই এক কন্ঠে বলে উঠলো হ- হ,আমরা সবাই শুনেছি। মহব্বত আলী এবার সকলের উদ্দেশ্য বলে উঠলো, ভাইরা আমার,দেশের এই ক্লান্তিলগ্নে আমাদের নিবোর্ধের মত চুপ করে বসে থাকলে চলবে না। আমাদের সাবধানে, চুপিসারে,দেশের মানুষকে একত্রিত করতে হবে।
সংঘটিত করতে হবে। মানুষকে বুঝাতে হবে। হতাশ হলে চলবে না। বুকে সাহস রাখতে হবে। মনোবল রাখতে হবে। আমাদের স্বাধীনতা,রক্ষা করা ও আমাদের দায়িত্ব আমাদের। মহব্বত আলীর কথায় সবাই এক কন্ঠে সায় দিয়ে উঠলো। সবাই বল্ল হ- হ ঠিক কথা। আমাদের স্বাধীন, ঐ হারামজাদার বাচ্চারা কেড়ে নিতে চায়। তা কোন ভাবেই দেয়া যাবে না। মহব্বত আলী, তোমরা সবাই শোন,আমাদের তো হারাম খোরদের মত ভারী আগ্নেয়গিরি অস্ত্র নাই।