× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

ধামরাইয়ে কলেজ ছাত্র নিখোঁজ, আটক ১

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে বারপাইখা গ্রামের জসিম উদ্দিন বাবু নামে এক কলেজ ছাত্র গত তিন দিন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গতকাল ওয়াসিম নামে অপর এক কলেজছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিখোঁজ বাবু আশুলিয়া সিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। এদিকে আটক ওয়াসিমের মা রওশনারা বেগম জানান, পাশের শিয়ালকুর গ্রামের আতাল হোসেন মেয়ে আলিয়া আক্তারকে বিয়ে করার জন্য জসিম বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছিল। তার ছেলে ওয়াসিম মাস দেরেক আগে ঐ মেয়েকে বিয়ে করে। এরপর থেকে তার স্ত্রী আলেয়াকে তালাক দেওয়ার জন্য ওয়াসিমকেও হত্যার হুমকি দেয় ঐ নিখোঁজ ছাত্র বাবু। এর জের ধরেই ওয়াসিমকে ফাঁসানোর জন্য সে স্বেচ্চায় আত্নগোপনে রয়েছে।

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব জানান, নিখোঁজ কালেজছাত্রকে তুলে নিলে সে মোবাইলে মেসেজ লিখবে কিভাবে। তাকে পুলিশের পাশাপাশি সবাই মিলে খুঁজে বের করা উচিৎ বলে মনে করেন তিনি। তবে ওয়াসিমের স্ত্রী আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ধামরাই থানায় সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঐ কলেজ ছাত্র নিজেকে আত্নগোপন করে রেখেছে বলে মনে করা হচ্ছে। তার পরও নিখোঁজ ছাত্রকে উদ্ধার না করা পর্যন্ত ঘটনাটি মূল রহস্য জানা যাবে না। তাই সন্দেহ স্থানে অভিযান চালানো হচ্ছে এবং আটককৃত ওয়াসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..