× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
নতুন ভবন উদ্বোধন করলেন সাংসদ

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রকৌশল দপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৬টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় দেবীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন স্কুল ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে আগ্রাদ্বিগুন কলেজ এর নবনির্মিত ভবন ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনও উদ্বোধন করেন। এছাড়াও ৫ কোটি ৭৬ লক্ষাধিক টাকা ব্যয়ে উপজেলার বীরগ্রাম, শিববাটি, শংকরপুর, আমাইতাড়া পল্লীশ্রী ও কোকিল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৬টি প্রাথমিক বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বাজারে ১টি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, এলজিইডি’র নওগার নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ মীর, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন, প্রধান শিক্ষক এ.কে আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী আকতার হোসেন, শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম লুৎফুল বারি, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..