× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
কলেজ ছাত্রের

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ইসাহাক আলী নামের ওই ছেলেটি ঢাকার একটি কলেজে পড়ালেখা করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ জুলাই দুপুর দেড় টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া এলাকায় নজিপুর রোড হতে ধামইরহাটগামী একটি মোটরসাইকেলের সাথে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক এবং ঘটনাস্থল হতে মৃতবৎ অবস্থায় স্থানীয়রা ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের পকেটে থাকা এনআইডি অনুযায়ী কলেজ ছাত্র ইসাহাক আলী (২১) উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেন।

ধামইরহাট থানার ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..