× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে সৈরাচারের দোসর রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
অধ্যক্ষের অপসারণ

নওগাঁর ধামইরহাটে সৈরাচার আওয়ামী সরকারের দোসর, ক্ষমতার অপব্যবহারকারী রঘুনাথপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী।

২১ আগস্ট দুপুর ১২ টায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী আন্দোলন কর্মসূচিতে হাজারও অভিভাবকগণ বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের মা’য়েরা একাত্বতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেন ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আগামী রবিবারের মধ্যে তাকে অপসারণেরও আলটিমেটার দেন অভিভাবকগন। বহুরুপী রাজনৈতিক রুপ ধারণকারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, প্রতিষ্ঠানকে দলীয় আড্ডাখানায় পরিনত করে শিক্ষার পরিবেশ নষ্ট করা, প্রতিষ্ঠানে ঠিকমত না আসা, শিক্ষার্থী ও পাসের হার কমে যাওয়া সহ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে ডুবে দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।

সম্প্রতি বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী দোসরদের নিয়ে এডহক কমিটির পরিকল্পনা করলে স্থানীয়রা বাধা দেন অধ্যক্ষকে। তাতে অধ্যক্ষ রফিকুল ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে হয়রানী করলে ফুসে উঠে এলাকাবাসীরা। সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছাঁয়ায় অধ্যক্ষ রফিকুল ইসলাম বিগত সৈর সরকারের সময় বানোয়াট মামলা দিয়ে ভিন্নমতের মানুষ তথা বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও মামলার পরিচালনার নামে বিদ্যালয়ের অর্থ লুটপাট করারও অভিযোগ করেন অভিভাবকগণ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী রুবেল হোসেন, আব্দুল লতিফ, আংগুর, সাবেক ইউপি সদস্য ফেন্সীআরা, ছাত্রনেতা ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ।

উল্লেখ্য সম্প্রতি ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭জনই ফেল করে, যার কামিল মাদ্রাসা হিসেবে হাস্যকর ও উদ্বেগজনক। মাত্র ৪০/৫০ জন শিক্ষার্থীদের দিয়ে চলে এই প্রতিষ্ঠান যেখানে শিক্ষক সংখ্যায় প্রায় ৪০ জনের মত। শুধু মাত্র মাসিক বেতনের আশায় তারা মাদ্রাসায় হাজিরা দিতে আসে বলেও ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরাও।


এ ক্যটাগরির আরো খবর..