× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

নিউজ ডেস্ক

ধামইরহাটে সাংবাদিকের বাড়ীতে মোবাইল চুরি, মামলার ২ ঘন্টায় চোরসহ ৩টি মোবাইল উদ্ধার করলো থানা পুলিশ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
ধামইরহাটে সাংবাদিকের বাড়ীতে মোবাইল চুরি, মামলার ২ ঘন্টায় চোরসহ ৩টি মোবাইল উদ্ধার করলো থানা পুলিশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকের বাড়ীতে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় অভিযোগের ২ ঘন্টা পরই চোরসহ চুরি যাওয়া ৩টি মোবাইল উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। দীর্ঘদিনের পেশাদার ওই মোবাইল চোরকে গ্রেফতার করে চমক দেখালেন ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ ফেব্রæয়ারী ভোর সাড়ে ৫ টার দিকে পৌর সদরের দক্ষিন চকযদু গ্রামের আবুল খায়েরের ছেলে ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপনের বাড়ী থেকে তার ব্যবহৃত স্মার্টফোন (শাওমি পোকো) নোকিয়া ৩৩১০সহ আরও ১টি চায়না মোবাইল চুরি করে চোরের দল।

ওই সময় প্রতিবেশীদের শোরগোলে ঘুম ভাঙ্গলে শয়ন ঘরের জানালা খোলা দেখে চমকে ওঠেন এবং দেখেন মোবাইল ফোন ৩টি টেবিলে নেই। খোজাখুজির এক পর্যায়ে বিকেলে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করলে মামলা রেকর্ডের ২ ঘন্টার মধ্যে থানার ওসি মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স স্থানীয় আমাইতাড়া বাজার এলাকা থেকে একই গ্রামের রোকন উদ্দিনের ছেলে শীপন হোসেন (২১) কে গ্রেফতার করা হয় এবং চোরের হেফাজতে থাকা ৩টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে চোর শীপন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ধৃত আসামী এলাকায় একজন নিয়মিত ধুরন্ধর চোর, গ্রেফতারকৃত আসামীকে ২৩ ফেব্রæয়ারী চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে, এবং এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে জোর পুলিশি তৎপরতা ও মাঠে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

ভোর রাতে মোবাইল চুরি ও দিনের মধ্যেই উদ্ধার চোর সহ মোবাইল উদ্ধার করায় ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার সর্বস্তরের জন সাধারণ ও উপজেলা প্রশাসন। স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক মহল।


এ ক্যটাগরির আরো খবর..