× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
nawga

নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য কে সামনে ১৭ মে সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশসের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের সহযোগিতায় অবহিতকরণ সভায় ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ল্যাম্ব হসপিটালের প্রতিনিধি ফিস্টুলা কেয়ার প্লাসের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন জানান, ‘২০০৫ সাল হতে অদ্যাবদি ল্যাম্ব এনজেন্ডার হেলথ্ এর কারিগরি সহায়তায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, চিকিৎসা সেবা ও রোগী পুনর্বাসনের কাজ করে আসছে, এ প্রকল্পের আওতায় সংস্থাটি দেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৫টি জেলা ও ৩০ টি উপজেলায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, রোগী চিহ্নিতকরণ, ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।

আমাদের প্রত্যাশা উক্ত কর্মসূচি ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম সহকারী মো. মোজাম্মেল হক, সাইদুল ইসলাম, মোসা. মমতাজ বেগম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, আব্দুল আজিজ, হারুন আল রশীদ, সন্তোষ কুমার সাহা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ক্বারী আব্দুল্লাহ হামিদী, সাংবাদিক আবুল বয়ান, সুফল রায়, এ কে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..