× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে ভুটভুটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে ১ নিহত,নারী শিক্ষার্থী আহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ভুটভুটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে

নওগাঁর ধামইরহাটে ভুটভুটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে চালকের ছেলে নিহত হয়েছে। এ সময় এক নারী স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার নানাইচ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপাইনবাবগঞ্জ এলাকা থেকে আগত জয়পুরহাটের ধোপের হাটে গরু আনার জন্য একটি ভুটভুটি জয়পুরহাট-নানাইচ সড়ক এলাকায় পৌছলে নানাইচ বেগুনবাড়ী গ্রামের তানিয়েল বারুর মেয়ে ও জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী হ্যাপীবারু এর সাইকেলের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ বাধে।

এ সময় ভুটভুটি রাস্তার ধারে হেলে পড়ায় ভুটভুটির গরম পানি পড়ে চালকের ছেলে গুরুত্বর আহত হলে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চালক ও নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। সেখানে দুর্ঘটনা কবলিত ভুটভুটিটি চালকনিজ দায়িত্বে নিয়ে চলেও গেছেন বলে স্থানীয়রা জানান।
জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ জানান, আহত শিক্ষার্থী ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিবিৎসাধীন ও সুস্থ্য আছেন।

ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম জানান,ঘটনার বিষয়ে মাত্র অবগত হলাম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..