× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

ধামইরহাটে ফেন্সিডিল সহ ডি.বি পুলিশের সোর্স পরিচয়দানকারী লিটনসহ আটক-৩

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ডি.বি পুলিশের সোর্স পরিচয়দানকারীসহ ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের দেহ তল্লাশী করে ৬০ বোতল ফেন্সিলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ধামইরহাট থানায় ৭ নভেম্বর রাতে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১৩।

অভিযোগ বরাত দিয়ে এস.আই পিযুষ কান্তি জানান, ‘৭ নভেম্বর রাত অনুমান ৯ টার দিকে উপজেলার কাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট এ.এস.আই সারোয়ার জাহানসহ সঙ্গীয় ফোর্স চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালায়। এ সময় দ্রুত গতিতে আসা ১টি মোটরসাইকেল পুলিশ আটক করে তাদের দেহ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ নওগাঁ সদর থানার সরদার পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও বিভিন্ন স্থানে ডিবি পুলিশের সোর্স পরিচয়দানকারী সবুজ হোসেন লিটন (২০) তেুতুলিয়া গ্রামের আ. রউফের ছেলে ফারহান হোসেন রাশিদ (১৯) ও ধামইরহাট থানার রামচন্দ্রপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে নুরনবী (১৭) কে আটক করে পুলিশ।’ আটককৃত সবুজ হোসেন লিটন উপজেলার হযরতপুর, মঙ্গলবাড়ীসহ জেলার বিভিন্ন স্থানে নিজেকে নওগাঁ ডি.বি সোর্স পরিচয় দিতো বলে এলাকায় শোরগোল আছে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ৮ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলায় নওগাঁ কোর্টে চালান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..