× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা ও অগ্রগতি উদযাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা

নওগাঁর ধামইরহাটে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা ও অগ্রগতি উদযাপন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় জেসি বান্ধব গ্রীন স্কুল কমিটির বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় ভেড়ম উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান।

জেসি গ্রীণ স্কুল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদা এবং অগ্রগতি সম্পর্কে আলোচনায় অংশ নেন স্কুল ব্রিগেট কমিটির সভাপতি ১০ম শ্রেণির শিক্ষার্থী শুভ চন্দ্র বর্মন।

এ সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে অগ্নির্বাপন ও ভূমিকম্প সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগাম অফিসার ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, ইউপি সদস্য তাজনুর বেগম, ফায়ার সার্ভিসের লিডার শাকির আলম প্রমুখ।

জেসি বান্ধব গ্রীন স্কুল হলো এমন একটি স্কুল যা শক্তি পরিবেশগত সম্পদ এবং অর্থ সঞ্চয় করার সময় পরিস্কার স্বাস্থ্যকর প্রতিরক্ষামুলক সবুজ পরিবেশ তৈরী করে।


এ ক্যটাগরির আরো খবর..