× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(মো. আবু মুছা স্বপন)

ধামইরহাটে কেজি দ্বরে তরমুজ বিক্রির দায়ে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীর জরিমানা

ACP
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীর জরিমানা

নওগাঁর ধামইরহাটে গ্রাহক পর্যায়ে কেজি দ্বরে তরমুজ বিক্রির দায়ে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। ১৮ এপ্রিল বেলা ১১ টায় ধামইরহাট পৌর সদরের প্রানকেন্দ্র আমাইতাড়া বাজারে ভোক্তার অধিকার লঙ্ঘন করে দুটি তরমুজ ব্যবসায়ী কেজি দ্বরে তরমুজ বিক্রি করছিল।

খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ কেজি দরে তরমুজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ৫শত টাকা করে দুটি দোকানের ১ হাজার টাকা জরিমানা করেন এবং পিস হিসেবে বিক্রির জন্য হুশিয়ারি প্রদান করেন।

এ সময় সাব-ইন্সপেক্টর হারুন অর রশীদ, মোবাইল কোর্টের পেসকার মেহেদী হাসান, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। খোলা বাজারে এমন অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

তরমুজ কিনতে আসা ভোক্তা উজ্জল হোসেন বলেন, আমি আমাইতাড়া বাজারে তরমুজ কিনতে গেলে ৫০ টাকা কেজি দাম চায়, এ সময় দুই কেজি তরমুজ চাইলে তারা দিতে অপারগতা প্রকাশ করে বলেন, কিনলে একটি তরমুজ পুরোটাই কিনতে হবে, একটি তরমুজের ওজন ৮ কেজি, সে হিসেবে ৪শত টাকা দিয়ে তরমুজ কেনার উপায় নেই ভোক্তা উজ্জলের।

সম্প্রতি সড়কে নামে বেনামে বিভিন্ন শ্রমিক সংগঠনের চাঁদাবাজি, ব্যবসায়ীদের সিন্ডিকেট ও আইনের যথাযথ প্রয়োগ বেশি বেশি না হওয়ায় এমন উদাসীন অতিমুনাফা লোভী ব্যবসায়ীরা। এলাকাবাসী এসব সমস্যা নিরসনে ভোক্তার অধিকার নিশ্চিতে নিয়মিতভাবে মোবাইল কোর্টের অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..