× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ধর্ষনের প্রতিবাদে ফুঁসছে দেশ, নিজের প্রোফাইল পিক কালো করে নিরব প্রতিবাদ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০২০
প্রোফাইল পিক কালো

দ্যা নিউজঃ দেশজুড়ে চলমান একের পর এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের সচেতন মানুষ। তারা রাজপথে নেমেছে। আন্দোলন করছে। পুলিশের মার খাচ্ছে। পাশাপাশি সোশ্যাল সাইটেও নিজের বক্তব্য উপস্থাপন করছেতবে সবচেয়ে বেশি প্রচলিত হয়েছে নিজের প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার কালো করে দেওয়া। মানুষ প্রমাণ করেছে নিরব থেকেও কিভাবে প্রতিবাদ করা যায়। 

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুর ওপর নির্যাতনের ঘটনা ফাঁস হওয়ার পর সোশ্যাল সাইটে প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই নিজেদের প্রোফাইল ছবির জায়গায় ব্ল্যাক প্রোপিক আপলোড করতে থাকেন। প্রতিবাদের এই ভাষা ভাইরাল হয় সোমবার ৫ অক্টোবর রাত থেকে। অসংখ্য সোশ্যাল সাইট ব্যবহারকারী এই সময়ে নিজেদের প্রোফাইল ছবি কালো করে দেন। আবার অনেকে নিজেদের ছবি কালো করা থেকে বিরত থাকেন। তাদের মতে এসব করে কিছু হবে না। আবার অনেকে এর পক্ষেও মত দেন।

দেশে একের পর এক বীভৎস ঘটনা ঘটার পর প্রোফাইল ছবি কালো করে প্রতিবাদ করে অনেকেই। তবে এবার সেটা ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে সবাইকে বলা হচ্ছে, নিজেদের প্রোফাইল ছবি কালো করতে। এসব আহবান ছাড়া অনেকে নিজ থেকেই এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। তারা একের পর এক ধর্ষণের ঘটনাগুলো সোশ্যাল সাইটে শেয়ার করছেন। এ নিয়ে দেশের দায়িত্বশীলতের হাস্যকর বক্তব্যগুলোও শেয়ার করছেন। তাদের বক্তব্য, বিচারহীনতার কারণেই ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে।

দেশ, স্থান, কাল পাত্র অনুযায়ী প্রতিবাদের ভাষা ভিন্ন হয়। কেউ রাজপথে নামেন, কেউ গান-নাটক করেন, কেউ বিবৃতি দেন, আবার হাল আমলে প্রতিবাদ হয় সোশ্যাল সাইটে।


এ ক্যটাগরির আরো খবর..