ধর্ষণের ঘটনার প্রচার বেশি হলে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পায় -প্রধানমন্ত্রী

ধর্ষণের ঘটনার প্রচার বেশি হলে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পায় -প্রধানমন্ত্রী

৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ধর্ষণের ঘটনার প্রচার বেশি হলে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পায়।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় সমাজে ধর্ষণ বন্ধে ব্যাপক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে কতগুলো ব্যাধি আছে- যেমন ইদানিং ধর্ষণ ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাব তত বেশি বাড়ে। তিনি বলেন, ইতোমধ্যেই আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে। কাজেই এখানে এ ধরনের ঘটনা রোধ করতে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিরও তাগিদ দেন শেখ হাসিনা। তিনি বলেন, সবচেয়ে বড় কথা মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা দরকার। তার সরকার অন্যায়ের বিচার নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, সেবা নির্বিঘ্ন করতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের জনগণ ধর্ষণসহ যেন অন্যায়ের বিচার পায় সে লক্ষ্যেই কাজ করছে সরকার। পঁচাত্তরে পরিবার হত্যার বিচার পাইনি উল্লেখ করে তিনি বলেন, এমন আর যেন না হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।