× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ধনী রাশিয়ানরা দেশ ছেড়ে চলে যেতে পারে

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০২২
ধনী রাশিয়ানরা দেশ ছেড়ে চলে যেতে পারে

রাশিয়ার প্রায় ১৫ হাজার মিলিয়নিয়ার এ বছর রাশিয়া ছেড়ে চলে যেতে পারেন। হেনলি এন্ড পার্টনার্স নামে একটি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান এ তথ্য দেন।

ধনী রাশিয়ানরা প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনে অভিযানকে সমর্থন করেননি।

হেনলি এন্ড পার্টনার্স নামে প্রতিষ্ঠানটি বলেছে, যে সকল রাশিয়ান যাদের সম্পত্তির পরিমাণ ১ মিলিয়ন ডলারের বেশি তাদের প্রায় ১৫ ভাগ ২০২২ সাল শেষ হওয়ার আগেই অন্য আরেকটি দেশে চলে যেতে পারেন।

ধনী রুশদের দেশ ছাড়ার বিষয়টি রাশিয়ার জন্য ভালো খবর নয়। এটি তাদের বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন নিউ ওয়ার্ল্ড ওয়েলথ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান এন্ড্রু আমোলস।

তিনি বলেন, রাশিয়া ধনীদের রক্তক্ষরণ করছে। ধনী ব্যক্তিদের রাশিয়া থেকে অন্য দেশে চলে যাওয়ার সঙ্গে গত দশক থেকে বছর বছর বাড়ছে। দেশটি বর্তমানে যে সমস্যা মোকাবেলা করছে এটি তার ইঙ্গিত।

তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে একটি দেশের পতন শুরু হয় ওই দেশের ধনীদের অন্য দেশে চলে যাওয়ার মাধ্যমে। তারাই প্রথম চলে যায় কারণ তাদের চলে যাওয়ার কারণ আছে।

বর্তমানে ধনী ব্যক্তিদের পছন্দ হলো আরব আমিরাত।


এ ক্যটাগরির আরো খবর..