× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

পিআইডি

দ্রুত জনবল ও শিক্ষক নিয়োগ করা হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
শিক্ষক নিয়োগ করা হবে

তৃণমূলে বাজেট প্রণয়ন-ম্যানেজমেন্টে গুণগত পরিবর্তনের একটি অংশ। এটি শুধু টেকনিক্যাল বিষয় নয়; তৃণমূলের অফিসগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, বৃহত্তর পরিকল্পনার অংশ। বাজেট প্রণয়নে জনবলের অভাব রয়েছে। দ্রুত এসব জনবল ও শিক্ষক নিয়োগ করা হবে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মোঃ মিজানুর হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন।

উপদেষ্টা বলেন, শিশুদের লেখাপড়ার প্রয়োজন আছে বলেই আমাদের উপস্থিতি। শিশুরা বিদ্যালয়ে আসে শিক্ষার জন্য। শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, আর শিক্ষকরা শিক্ষা দেন। অন্যান্যরা সহায়তা করে। শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা। শিশুরা যাতে মাতৃভাষায় সাবলীলভাবে লিখতে, পড়তে ও গণিত করতে পারে এবং কিছুটা ইংরেজী পারে-সে কাজটি শিক্ষকদের।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষার উন্নয়নে মূল কাজ হলো শিক্ষক ও ছাত্রের মধ্যে। আমাদের কাজ সহায়তা করা। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অফিসের একজন করে কর্মচারিসহ মোট ৪০ জন অংশ নেয়। উপদেষ্টা পরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..