× Banner
সর্বশেষ
এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি

দ্বিতীয় ধাপে চালু হওয়া ওমরায় ২.৫ লাখ মানুষ অংশগ্রহণ করবে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
দ্বিতীয় ধাপে চালু ওমরা

দুই লাখ ৫০ হাজারের বেশি লোক দ্বিতীয় ধাপে চালু হওয়া ওমরায় অংশগ্রহণ করবে। সীমিত পরিসরে পুনরায় চালু হওয়া ওমরা ১৮ অক্টোবর থেকে চালু হবে।

আগামী রবিবার (১৮ অক্টোবর) থেকে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য ওমরার দ্বিতীয় ধাপ চালু হবে। এ সময় মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শন ও নামাজ আদায় করা যাবে। তা ছাড়া রওজা শরিফ ও মসজিদে নববির পুরনো মসজিদ এরিয়ায়ও যাওয়া যাবে।

গত ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানরতদের জন্য সীমিত পরিসরে ওমরাহ চালু হয়। এর আগে গত ৩১ মে থেকে মসজিদে নববির আঙিনা ও আশপাশ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করা হয়।

হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল উমারি জানান, পর্যায়ক্রমে ওমরাহ চালু হওয়ার দ্বিতীয় ধাপে পবিত্র দুই মসজিদে ছয় লাখের বেশি লোক নামাজ আদায় করতে পারবে এবং দুই লাখ ৫০ হাজার ওমরাহ আদায় করতে পারবে। ওমরাহ, মসজিদ পরিদর্শন ও রওজা জিয়ারতে অংশ নিতে আগে ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করতে হবে।

আগামী এক নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে সৌদির বাইরের মুসলিমরা ওমরাহ ও রওজা জিয়ারতে অংশ নিতে পারবে।

সৌদি ভ্রমণ ও পর্যটন বিভাগের সদস্য আল ওমাইরি জানান, ‘করোনা মহামারির কারণে কোন কোন দেশ ওমরাহ যাত্রীদের পাঠাতে পারবে তা এখনো সুস্পষ্ট নয়। সবার আশা, শিগগির কর্তৃপক্ষ ওমরাহ পালনে অংশগ্রহণকারী দেশের পরিপূর্ণ ঘোষণা প্রদান করবে, যেন ওমরাহ চালুর তৃতীয় ধাপে যথাযথভাবে সবাই অংশ নিতে পারে।’


এ ক্যটাগরির আরো খবর..