× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
বাংলাদেশের আলো

‘স্বাধীনতাই আমাদের শক্তি’ এই স্লোনকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩০ জানুয়ারি শনিবার অগ্রযাত্রার ১৩তম বর্ষ উদযাপন করেছে দৈনিক বাংলাদেশের আলো। স্বাধীনতার চেতনায় চিরদিন এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে রাজধানীর পুরানা পল্টনে ওয়েস্টোন হোটেলে কেক কেটে আনন্দঘন আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল এমপি, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক ড. এস এম জাহাঙ্গীর আলম, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, ৫৯নং ওয়ার্ড কমিশনার আকাশ কুমার ভৌমিক, চলচ্চিত্র প্রযোজক ইকবাল আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা, বাংলাদেশের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক করিম আহমেদ ও নির্বাহী সম্পাদক শাহীন আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস। তার নেতৃত্বে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বিকশিত হচ্ছে। সংবাদিকরা ঝড়-ঝঞ্ঝা, রোদ-বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। এই সংবাদের ভিত্তিতেই একটি রাষ্ট্র এগিয়ে যায়। আমার মন্ত্রণালয়ে সফলতার পিছনে সাংবাদিকদের ভূমিকা অনেক। প্রতিমন্ত্রী বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান। মো. মফিজুর রহমান খান বাবুর সম্পাদনায় যুগের পর যুগ এই পত্রিকাটি মহান স্বাধীনতার চেতনা ধারণ করে স্বমহিমায় প্রকাশিত হোক সে কামনা করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..