× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

বেনাপোল(যশোর) প্রতিনিধি

দেড় বছর পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ আইপিসহ নানান জটিলতায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও বেনাপোল বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।
গত চার দিনে ভারত থেকে ১ হাজার ৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে রবিবার (২০ মার্চ) ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার (২১ মার্চ) ১৭৫ টন ৪৪০ কেজি ও মঙ্গলবার (২২ মার্চ) ৬৪ টন ৪০০ কেজি, (২৩ মার্চ) ২৭১ টন ৫১০ কেজি। বন্দর থেকে এসব পেঁয়াজ খালাস হয়ে আমদানিকারকের আড়তে চলে গেছে।
দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশী পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল পেঁয়াজ আমদানি।
এদিকে, পেঁয়াজ আমদানির খবরে বেনাপোলে ৫ টাকা দাম কমে ২৮ টাকা কেজি দরে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
পেঁয়াজ আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, পেঁয়াজের প্রকারভেদে প্রতি মেট্রিক টন ১১১ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে ভারত থেকে আমদানি হচ্ছে। কাস্টমসে ১০ শতাংশ শুল্ককর পরিশোধ প্রতিকেজি পেঁয়াজের ডিউটি প্রদান করতে হচ্ছে ২ টাকা ৭৫ পয়সা। নাসিকের পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে পাইকারি বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকা ও হাসখালী পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকায়।
পেঁয়াজ আমদানিকারক মেসার্স গাজী এন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, আগামী ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানির শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে পূর্বের এলসির ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে। হঠাৎ করে দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা অনেকটা লোকসানের মুখে পড়বেন।
পাইকারি পেঁয়াজ ক্রেতা মুজিবর রহমান জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে এক দিনেই দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। যেভাবে আমদানি বেড়েছে আরও দাম কমে আসবে।
সাধারণ ক্রেতা জাবির বলেন, দুই দিন আগে পেঁয়াজের কেজি ছিল ৩২ থেকে ৩৫ টাকা। আমদানির খবরে এখন কেজি ২৮ টাকায় দাঁড়িয়েছে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, এক বছরেরও বেশি সময় পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত চার দিনে ১৩৬২ মেট্রিক টন পেঁয়াজ ৫১০ কেজি আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..