× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

দেশের সকল পুজামন্ডপ নিরাপত্তার চাদরে আবদ্ধ রয়েছে

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ দেশের সকল পুজা মন্ডব নিরাপত্তার চাদরে আবদ্ধ রয়েছে। কোন আচর লাগতে দেয়া হবেনা। বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নেই। তাই ভয় পাওয়ারও কোন কারন নেই। সকলে শান্তিতে এখন পুজা পালন করছেন বললেন বাংলাদেশ কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

হিন্দু ধর্মালম্বীদের সব চাইতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনী এলাকা কালকিনি উপজেলার ৫৭টি পূজা মন্ডব পরিদর্শন এসব কথা বলেন।

পরিদর্শন শেষে উত্তর রমজানপুর গ্রামের ভক্তবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে সকল পুজা মন্ডবের কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এম পি বলেন,  এই পুজা সকল বঙ্গালির প্রানের উৎসব। সকল ধর্মালম্বী মানুষ আজ শান্তিতে যার যার ধর্ম পালন করছেন। কোন বাধা নেই।

আ”লীগ আপনাদের পাশে সুখে দুখে ছিল এবং আশা করি আগামীতেও থাকবে। এতে ভক্তবাড়ি স্বার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির কমিটির সাধারন সম্পাদক নিখিল ভক্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: শাম্মী আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কেন্দ্রীয় আ”লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী সোহেল রান মিঠু ও মন্দির কমিটির সদস্য রিপন ভুইয়া প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..