× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই লন্ডনে গেছেন খালেদা

admin
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই লন্ডনে গেছেন। শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হক ও মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, তিনি (খালেদা জিয়া) লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাননি। তিনি গেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। তিনি বলেন, খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্র করার জন্য লন্ডনে গেছেন। খালেদা জিয়ার সাথে এখন দেশের জনগণ নেই। তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।

মোবারক আলী শিকদার বলেন, তারেক জিয়া আইএসআইয়ের এজেন্ট। লন্ডনে তারেক জিয়া তার মাকে ষড়যন্ত্রের নীল নকশা এঁকে দেবেন। সেই নীল নকশা তিনি দেশে এসে বাস্তবায়ন করতে পারেন। তিনি বলেন, খালেদা জিয়া দেশে আসার পর যাতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও গাড়িতে অগ্নিসংযোগ করতে না পারেন, এজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ১৯৭৮ সালের ২৬ সেপ্টেম্বর যুদ্ধাপরাধীদের বিচার ও জনগণের ভাত ও ভোটের অধিকারের দাবিতে আত্মপ্রকাশ ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..