× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পি আই ডি

দেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
নৌপরিবহন প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধির সাক্ষাৎ

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্থলবন্দরের অটোমেশন, ডিজিটালাইজেশন, অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক।

আজ বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বিশ্বব্যাংক-এর সাউথ এশিয়া ট্রান্সপোর্ট সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার Shomik Raj Mehndiratta   বিদায়ি সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক-এর ট্রান্সপোর্ট সেক্টরের আওতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বেনাপোল, বুড়িমারী ও ভোমরা স্থলবন্দরগুলোর অটোমেশন, ডিজিটালাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে  বিভিন্ন সমস্যা যৌথভাবে সমাধান করেছি। বিশ্বব্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবগুলো স্থলবন্দর অটোমেশন করার নির্দেশনা দিয়েছেন। আমরা সেলক্ষ্যে কাজ করছি। এক্ষেত্রে তিনি বিশ্বব্যংকের সহযোগিতা কামনা করেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. রফিকুল ইসলাম খান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার এরিক নোরা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর দিলশাদ দোসানি, ট্রান্সপোর্ট স্পেশালিস্ট বিকেএম আশরাফুল ইসলাম ও নুসরাত নাহিদ ববি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..