× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

প্রতিনিধিঃ লায়ন গনি মিয়া বাবুল

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – লায়ন গনি মিয়া বাবুল

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
পর্যটনশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। পর্যটনশিল্পের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

২০১৮-২০১৯ আর্থিক বছরে জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩.২ শতাংশ। পর্যটনশিল্পকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হলে আরো অনেক বেশি পর্যটক আকর্ষণ করতে হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে কাজ করতে হবে। বাংলাদেশের পর্যটনশিল্পে সম্ভাবনা খুবই উজ্জল। বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো উন্নত করার জন্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ) এর উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিটিইএ’র সভাপতি শহিদুল ইসলাম সাগর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইন্দো-ইউরোপিয়ান চেম্বার অব স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিপি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তাষ কুমার দেব প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..