দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও চার জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

শনিবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার জন করোনা আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৭ জন এবং এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ২১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ ১ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৬৩৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। চলতি বছরে মোট ১১ জন করোনায় ১১ জন মৃতু্বরণ করেছে। দেশে এযাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৯০ শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।